Latest

Country

৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু গ্রেপ্তার, রয়েছে ১৩টি মামলা

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৪:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলার হত্যা, ডাকাতি ও পুলিশ সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ১৩টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোশাহিদ ওরফে রাজুকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তিনটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

সিলেটের বিশ্বনাথ উপজেলার একাধিক আলোচিত মামলার আসামি মোশাহিদ ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মোশাহিদ ওরফে রাজু বিশ্বনাথ উপজেলার নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজুর বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথ থানা ছাড়াও সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) ও দিরাই থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ডাকাতি, চোরাই মালামাল নিজেদের হেফাজতে রাখা, সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বিশ্বনাথ থানার একটি হত্যা মামলা এবং ছাতক ও বিশ্বনাথ থানার দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে জাউয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

২৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন