Latest

Country

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৯:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধারকৃত ৪২ কেজি গাঁজা

শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ এবং দুটি বস্তা উদ্ধার করে। পরে সেগুলো তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৪২ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় এলাকা থেকে বুলবুলি নামের আরও একজন নারীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, বুলবুলি উদ্ধার হওয়া গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে স্বীকার করেছেন।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত খোদেজা বেগমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় পূর্বে একটি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন