Latest

Country

বোয়ালমারী ও সালথায় ডিবির পৃথক অভিযান, ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শনিবার, ১৩ জুন, ২০২৬ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকার মুন্নু শেখের ছেলে মো. মামুন শেখ (৩০), পাশের সোলনা গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে মো. হোসাইন মিয়া (৩২) এবং সালথা উপজেলার দক্ষিণ আটঘর সরদারপাড়া এলাকার মৃত সাজেদ বিশ্বাসের ছেলে জয়দুল বিশ্বাস (৫৫)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে আটক তিনজনের কাছ থেকে ২০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোয়ালমারী ও সালথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন