Latest

Law & Court

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন শেখ গ্রেফতার, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১৩ জুন, ২০২৬ ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) গভীর রাতে উপজেলার গহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুশলী এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাহফুজুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা (নং-২/২৬, তারিখ ৩ জুন ২০২৬) দায়ের করেন।

গ্রেফতারের পর শুক্রবার দুপুরে জাহাঙ্গীর হোসেন শেখকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন