Latest

Country

ফরিদপুর কারাগারে বন্দিদের মাঝে বিতরণ করা হলো মৌসুমি ফল

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলা কারাগারে বন্দিদের মধ্যে আম ও লিচুসহ মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে কারা কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে কারাগার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বন্দিদের হাতে মৌসুমি ফল তুলে দেন কারা কর্মকর্তারা।

কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে ১ হাজার ১৪২ জন পুরুষ এবং ৪৮ জন নারী বন্দি রয়েছেন। তাদের পুষ্টি ও শারীরিক-মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ দফায় প্রায় সাত হাজার লিচু ও সাত হাজার আম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন। তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মৌসুমি ফল সরবরাহও এর অংশ।

তিনি আরও বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন