Latest

Country

রাঙামাটিতে সেনা উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে সহায়তা বিতরণ

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোন।
দরিদ্রদের মাঝে সেনা উদ্যোগে সহায়তা বিতরণ

বৃহস্পতিবার (১১ জুন) সকালে রাঙামাটি জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ একরামুল রাহাত।

অনুষ্ঠানে অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য ঢেউটিন, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের নগদ অর্থ সহায়তা এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেয়া হচ্ছে


এ সময় জোন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন