Latest

Country

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মগবাজারে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তদন্ত কমিটির প্রতিবেদন ও কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৯৮২ সালের “মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স”-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

গত ২৭ মে মগবাজারের এই হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৪ জুন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং কেন লাইসেন্স বাতিল করা হবে না—তা জানতে চাওয়া হয়।

পরবর্তীতে ৭ জুনের মধ্যে জবাব দিতে বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ সময় বৃদ্ধির আবেদন করে। পরে ৯ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব জমা দিলেও তা সন্তোষজনক হয়নি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা ও জবাব পর্যাপ্ত না হওয়ায় চূড়ান্তভাবে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আইন অনুযায়ী এখনো আপিলের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অর্ডিন্যান্সের ১২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটি ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন