Latest

Country

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, গুরুতর আহত ১

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনা কবলিত ইজিবাইক

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ব্যাটারিচালিত ইজিবাইক যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “অরিন ট্রাভেলস” নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

দুর্ঘটনাস্থলেই ইজিবাইক চালক ফেরদৌস মিয়া মারা যান। গুরুতর আহত শাপলা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন