Latest

National

২০২৬–২৭ অর্থবছরের বাজেট ঘোষণা শুরু, বড় ঘাটতি ও উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

বৃহস্পতিবার বিকেল তিনটায় বাজেট অধিবেশনে তিনি বাজেট উপস্থাপন শুরু করেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজেট উপস্থাপনের আগে সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ম অনুযায়ী বাজেট উপস্থাপনের আগে এই বিশেষ সভার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিকেলে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য মোট রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা।

অন্যদিকে, বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকি, ভর্তুকি ব্যয় বৃদ্ধি এবং সুদ পরিশোধের চাপের কারণে সরকারি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এতে আগামী অর্থবছরে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

সরকার আগামী অর্থবছরে মূল্যস্ফীতি কমিয়ে ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধি ৪ শতাংশের কাছাকাছি অবস্থান করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, আগামী অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ হতে পারে।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এবারের বাজেটকে বড় পরিসরে প্রণয়ন করা হয়েছে, যার আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত সম্পদের মধ্যেও জনগণের জন্য স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেওয়াই এবারের বাজেটের প্রধান লক্ষ্য।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন