Latest

Country

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ তিন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে মিরপুর থানার বাড়ুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১২ এর সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি দল, যার নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।

গ্রেপ্তারকৃতরা হলেন—মিরপুর উপজেলার বাড়ুইপাড়া বলিদাপাড়া এলাকার সুলতান হোসেনের ছেলে দীপু হোসেন (৩০), একই এলাকার মৃত বদরুদ্দিন মালিথার ছেলে চান আলী মালিথা (৪৫) এবং মিরপুর তালবাড়িয়া গোপালপুর এলাকার বাহার আলী মল্লিকের ছেলে শামীম মল্লিক (৩৫)। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে।

অভিযানে তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা, ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৮৪০ টাকা, একটি পুরাতন স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন