Latest

Law & Court

চিকিৎসকদের নিয়ে মন্তব্য: সাংবাদিক মাসুদ কামালকে লিগ্যাল নোটিশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেলিভিশনের একটি টকশোতে চিকিৎসক সমাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালকে আইনি নোটিশ পাঠিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস’।

সংগঠনটির মুখপাত্র ডা. আব্বাস ভূঁইয়ার নির্দেশনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইয়েদ আব্দুল মুহাইমিন আলী রাজি নাসিফ এ নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি আলোচনায় মাসুদ কামাল চিকিৎসকদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। সংগঠনটির দাবি, তার ওই বক্তব্য ছিল ভিত্তিহীন, বেপরোয়া ও মানহানিকর, যা দেশের চিকিৎসক সমাজের পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে এ ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি নেতিবাচক ধারণা ও অবিশ্বাস সৃষ্টি করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে বলা হয়, চিকিৎসা পেশা বিশ্বের অন্যতম সম্মানজনক পেশা। দীর্ঘ শিক্ষা, কঠোর প্রশিক্ষণ এবং মানুষের সেবায় নিরবচ্ছিন্ন ভূমিকার কারণে চিকিৎসকদের প্রতি সমাজের বিশেষ আস্থা রয়েছে। ফলে পুরো চিকিৎসক সমাজকে উদ্দেশ করে এ ধরনের সাধারণীকৃত মন্তব্য তাদের অবদানকে প্রশ্নবিদ্ধ করে।

মাসুদ কামালের কাছে নোটিশে তিনটি দাবি জানানো হয়েছে। এগুলো হলো— তিন দিনের মধ্যে চিকিৎসক সমাজের কাছে নিঃশর্ত প্রকাশ্য ক্ষমা প্রার্থনা করে তা একই বা সমমানের গণমাধ্যমে প্রচার করা, সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করা এবং ভবিষ্যতে চিকিৎসকদের সম্পর্কে এ ধরনের মিথ্যা, অবমাননাকর বা মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকা।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে সৃষ্ট সব ব্যয় ও দায়ভার তাকেই বহন করতে হবে।

তবে এ বিষয়ে সাংবাদিক মাসুদ কামালের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

২৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন