Latest

Country

হোসেন আলী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল ও গুলির আলামত

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হোসেন আলী ওরফে হোসেন ঠাকুর হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি অবিস্ফোরিত গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রামের আকমল খাঁর ছেলে মতিয়ার রহমান (৪০), পুষ্পপাড়া এলাকার মৃত আমিন প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক (৩৫) এবং সদর উপজেলার আফরাবাদ এলাকার সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৬)।

বুধবার (১০ জুন) দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছুফি উল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার ভোররাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (৯ জুন) নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই প্রায় এক মাস আগে হোসেন আলীকে হত্যার পরিকল্পনা করা হয় বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা শহরের মাসুম বাজার এলাকায় জামেয়া আশরাফিয়া মাদ্রাসায় ছেলেকে ভর্তি করাতে গিয়ে মাদ্রাসার ফটকের সামনে ছেলের সামনেই সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হোসেন আলী।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন