Latest

Country

রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীতে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রাজবাড়ী–গোয়ালন্দ ঘাট–কুষ্টিয়া মহাসড়কের পাশে বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকেই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা গ্রামের মো. হালিম মোল্লার ছেলে মো. সজিব মোল্লা (২১) এবং রাজবাড়ী সদর উপজেলার লক্ষীপুর এলাকার ছগির শেখের ছেলে শিশির শেখ (২২)।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন