Latest

Country

বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬ উদযাপন, নারী খামারিদের অবদানকে গুরুত্বারোপ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘দুধ উৎপাদন করি, দুধ পান করি, সুস্থ সবল জাতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।
‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬’ উদযাপন

বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রী অনুষদভুক্ত ডেইরি সায়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারী খামারিদের অবদান, পুষ্টি নিরাপত্তা এবং টেকসই ডেইরি শিল্পের গুরুত্ব তুলে ধরা হয়।

বুধবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় চত্বর এবং স্থানীয় কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে দুধ পান করানোর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে এনিমেল হাজবেন্ড্রী অনুষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে গিয়ে শেষ হয়।

এরপর সম্মেলন কক্ষে 'সেলিব্রেটিং দ্য কনট্রিবিউশন অব ওমেন ফার্মার্স ইন ডেইরিং' প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স প্রধান রেবেকা শারমিন।

ডেইরি সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোহাম্মদ আশিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ. কে. এম. মাসুম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের ডেইরি খাতের উন্নয়ন, টেকসই খামার ব্যবস্থাপনা এবং জাতীয় পুষ্টি চাহিদা পূরণে নারী খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অবদানকে যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান বলেন, আন্তর্জাতিকভাবে এ বছরের বিশ্ব দুগ্ধ দিবসের মূল প্রতিপাদ্য নারী খামারিদের অবদানকে উদযাপন করা। দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। তিনি ডেইরি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও আধুনিক করে তুলতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেলে শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ক্যারিয়ার কাউন্সেলিং সেশনও আয়োজন করা হয়, যেখানে ডেইরি ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের সম্ভাবনা এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) নির্দেশনা অনুযায়ী প্রতিবছর ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ে ওই দিন সরকারি ছুটি থাকায় এ বছর ১০ জুন দিবসটি উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং ডেইরি শিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন