Latest

Country

নড়াইলে পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বুধবার, ১০ জুন, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুই শিশুর মৃত্যুতে স্বজনের আহাজারি

মৃত দুই শিশু হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের পাঁচ বছর বয়সী ছেলে আবুবক্কার এবং দুই বছর বয়সী ছেলে ওমর ফারুক।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাবার শেষে শিশুদের বাবা মাজেদুল শেখ কর্মস্থলে চলে যান। এদিকে শিশুদের মা ঘরে বিশ্রাম নেওয়ার সময় ঘুমিয়ে পড়েন। ওই সুযোগে দুই শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে সন্তানদের ঘরে না পেয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন মা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাদের নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন ও সচেতন মহল শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন