Latest

Country

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১০ জুন, ২০২৬ ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ভাটবাউর এলাকার বাসিন্দা মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফিলিং স্টেশন এলাকায় একটি গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, পতাকা টানানোর সময় বিদ্যুতায়িত হয়ে ফয়সালের মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন