Latest

Country

কাপ্তাই হ্রদে ভ্রমণে গিয়ে চবি'র হাসনাতের মৃত্যু

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই হ্রদে পানিতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত (২২)।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (IR) বিভাগের ছাত্র এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার মোঃ বেলালের ছেলে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, ইনতিশার হাসনাতসহ চার বন্ধু চট্টগ্রাম থেকে রাঙামাটি ঘুরতে আসেন। বিকেলে তারা একটি নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে চার বন্ধু পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন।

এ সময় ইনতিশার হাসনাত সাঁতার কাটতে গিয়ে হ্রদের গভীর অংশে চলে যান এবং পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ডুবুরি দল প্রায় ২৫ ফুট গভীর থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরহাদ কামাল জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন