Latest

Country

মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড পেল ড. ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় শিক্ষা প্রতিষ্ঠানের পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি হিসেবে “Award of Excellence 2026” প্রদান করেছেন প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে।

আজকের এই অনুষ্ঠানে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, শৃঙ্খলা বজায় রাখা, খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণসহ সামগ্রিক প্রাতিষ্ঠানিক উৎকর্ষতার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করা, শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা এবং সেরা চর্চাগুলোকে উৎসাহিত করার লক্ষ্যেই প্রতি মাসে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে “Award of Excellence” প্রদান করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ফলাফলমুখী, উদ্ভাবনী এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। একইসাথে এটি মুন্সীগঞ্জ জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন