Latest

Country

কলাপাড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় কাছেম আলী স্কুল চ্যাম্পিয়ন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ১০ জুন, ২০২৬ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সহ-সভাপতি অমল মুখার্জী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মান্নু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

চূড়ান্ত পর্বে কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। এছাড়া কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, মো. আল-ইমরানসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ২৩ জনই ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে দুদকের পক্ষ থেকে শিক্ষা উপকরণ এবং বিজয়ীদের সনদ প্রদান করা হয়।

এই প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধি এবং যুক্তিভিত্তিক চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন