Country
নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীর চরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বুধবার, ১০ জুন, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীর চরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নিহত যুবকের নাম আজিজুল হক ওরফে জরু মাস্তান (৩৫)। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী পাবনা পাড়া এলাকার আব্দুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোরের দিকে রাজশাহীর বাঘা থানা, কুষ্টিয়ার দৌলতপুর থানা এবং নাটোরের লালপুর থানার সীমান্তবর্তী চর এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় আজিজুল হক গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ এবং লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পরবর্তীতে পদ্মা নদীর চরে মরদেহটি পাওয়া গেলে নৌ পুলিশ তা উদ্ধার করে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর