Latest

Country

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১০ জুন, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী অভিযানে নগরীর বন্দর রোড সংলগ্ন রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বালুর মাঠ) এলাকা থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গাঁজার প্রতীকী ছবি

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির পরিদর্শক (ওসি) মো. সগীর হোসেন।

ডিবি সূত্রে জানা যায়, কেডিসি বস্তি এলাকার কথিত মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে আটক করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া মাদকদ্রব্য সাইদুল ইসলাম এবং নিলুফা ইয়াসমিন নিলু নামে আরেক ব্যক্তির যৌথ মালিকানাধীন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন