Latest

Country

মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে নতুন স্ট্রিট লাইট : উপকৃত ৫শ' পরিবার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৬:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রমজানবেগ পূর্ব পাড়া এলাকায় নাগরিক নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মুন্সীগঞ্জে নতুন স্ট্রিট লাইট

যোগিনীঘাট ব্রিজ থেকে জেলা প্রশাসন প্রাইমারি স্কুল পর্যন্ত সড়কে নতুন স্ট্রিট লাইট স্থাপন এবং বৈদ্যুতিক পোল স্থাপন ও মেরামতের কাজ সফলভাবে শেষ করা হয়েছে।

জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

প্রকল্পের আওতায় সড়কের দৈর্ঘ্য ও প্রয়োজন বিবেচনায় পর্যাপ্ত সংখ্যক স্ট্রিট লাইট, বৈদ্যুতিক পোল এবং আনুষঙ্গিক বৈদ্যুতিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আধুনিক সার্কিট ব্রেকারসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম সহজ করবে এবং যেকোনো বৈদ্যুতিক ত্রুটি দ্রুত নিয়ন্ত্রণে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে প্রকল্পটি গ্রহণ করা হয় এবং সম্প্রতি সকল কাজ সম্পন্ন করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রায় ৫৫০টি পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নতুন স্ট্রিট লাইট স্থাপনের ফলে রাতের বেলায় সড়কে চলাচল অনেক বেশি নিরাপদ হয়েছে। এতে চুরি, ছিনতাই ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ কমে আসবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত, জরুরি সেবা কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক প্রভাব পড়বে।

এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৫৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন