Latest

Country

ফরিদপুরে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে সুমাইয়া আক্তার স্বপ্না হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্বজন, পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশ নেন।

নিহতের বাবা শেখ হান্নান অভিযোগ করে বলেন, সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের সুমাইয়া আক্তার স্বপ্নার সঙ্গে নগরকান্দা উপজেলার বাসাগাড়ী গ্রামের খায়ের মাতুব্বর ওরফে আরিফ মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের মাত্র ২৩ দিনের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

মানববন্ধনে বক্তারা বলেন, সুমাইয়া আক্তার স্বপ্নার মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত খায়ের মাতুব্বরসহ সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের আহ্বান জানান।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন