Latest

Country

গাজীপুরে ৭৫ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ, ২ কারবারি গ্রেপ্তার

শরিফুল ইসলাম, গাজীপুর
শরিফুল ইসলাম, গাজীপুর

সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর সালনা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। পরে ট্রাকটির ভেতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ট্রাকচালক মো. সাকিব মিয়া (৩৪) এবং তার সহযোগী নাজমুল মিয়া (২৫)-কে আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর ও কসবা উপজেলায় বলে জানা গেছে।

ডিএনসি গাজীপুরের উপ-পরিচালক এমদাদুল ইসলাম মিথুন জানান, উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন