Latest

National

হাম টিকা সংকট: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ জুন, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
হাম ও রুবেলা টিকা আমদানিতে বিলম্বের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৮ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ না করে আবেদন খারিজের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, দণ্ডবিধির ৪০৯ ধারাসহ বিভিন্ন ধারায় মামলার আবেদন করা হয়েছিল। আদালত বিষয়টি বিবেচনা করে আবেদন খারিজ করেছেন। আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তারা হলেন— সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, দেশে শিশুদের জন্য নিয়মিত হাম ও রুবেলা টিকা সরবরাহে বিঘ্ন ঘটায় টিকার সংকট তৈরি হয়। এতে হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পায় এবং বহু শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ইউনিসেফের মাধ্যমে প্রচলিত টিকা আমদানির প্রক্রিয়া বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগায় দেশে টিকার ঘাটতি দেখা দেয় বলে অভিযোগে বলা হয়।

বাদীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে আগেই সতর্ক করা হয়েছিল। তবে যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়।

আদালতে উপস্থিত হয়ে বাদী শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, জনস্বার্থ ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি এ আবেদন করেছেন।

তবে আদালত মামলাটি গ্রহণ না করে খারিজের আদেশ দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কারণ আদেশে উল্লেখ করা হবে বলে জানা গেছে।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন