Latest

Country

গাইবান্ধায় জমি বিরোধে হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি ১

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

সোমবার, ৮ জুন, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত জজ মিয়া (নাম প্রকাশিত) বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ ও এজাহার সূত্রে জানা যায়, কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামের মৃত আব্দুর কুদ্দুস মিয়ার দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৫ জুন দুপুরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর কুপতলা পাঁচজুম্মা মসজিদ সংলগ্ন এলাকায় জজ মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলায় জজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় আঘাতের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বাম হাতে ভাঙনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এ ঘটনায় জজ মিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার বড় ভাই আব্দুল মোন্নাফ, ভাতিজা ছিদ্দিক আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, একই বিরোধকে কেন্দ্র করে গত বছরের সেপ্টেম্বর মাসে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন