Latest

Country

নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা–২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার তিনটি উপজেলা থেকে নির্বাচিত মোট ৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

রবিবার (৭ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ড. মুহাম্মদ আব্দুল ছালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবীর।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রনোতোষ কুমার সেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবকৃষ্ণ টিকাদারসহ বিভিন্ন শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষকদের পেশাগত মানোন্নয়নেও সহায়ক। বিদ্যালয় পর্যায়ে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে লম্বা লাফ, উচ্চ লাফ, দৌড়, অঙ্ক দৌড়সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্ট এবং কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও নৃত্যসহ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার তিনটি উপজেলা থেকে ২২টি ইভেন্টে বিজয়ী ৬৬ জন প্রতিযোগী জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতিটি ইভেন্টের বিজয়ীরা এখন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

এর আগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৭টি ক্যাটাগরিতে বাছাই পর্ব সম্পন্ন করা হয়। নির্বাচিত প্রতিযোগীরা ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ের বাছাই পর্বে অংশগ্রহণ করেছে।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন