Latest

Country

খানজাহান আলী (রহ.) মাজার দিঘির কুমির অপসারণ নিয়ে প্রতিবাদ, ঐতিহ্য রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

সোমবার, ৮ জুন, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন ঐতিহাসিক দিঘি থেকে কুমির অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।

আজ বাগেরহাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং কুমিরটিকে দিঘিতে পুনর্বাসনের দাবি জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘির কুমিরটি বাগেরহাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শত শত বছর ধরে এটি স্থানীয় জনগণ ও দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, সম্প্রতি এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত হলেও, দীর্ঘদিনের ঐতিহ্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। তার মতে, সঠিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পাহারা এবং সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দিঘিতে কুমির সংরক্ষণ করা সম্ভব ছিল।

সংবাদ সম্মেলনে ফকির তারিকুল ইসলাম অভিযোগ করেন, স্থানীয় জনগণ, মাজার কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের মতামত যথাযথভাবে বিবেচনা না করেই কুমির অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে।

তিনি প্রশাসন, জেলা কর্তৃপক্ষ ও বন বিভাগের প্রতি আহ্বান জানান, জনগণের আবেগ ও ঐতিহ্য বিবেচনায় নিয়ে কুমিরটি পুনরায় দিঘিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হোক এবং ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

উল্লেখ্য, সম্প্রতি মাজার সংলগ্ন দিঘিতে এক শিশুকে কুমির টেনে নিয়ে যাওয়ার ঘটনায় তার মৃত্যু ঘটে। ঘটনার পর প্রশাসনের সিদ্ধান্তে দিঘির কুমির অপসারণ করা হয়।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন