Latest

Country

রাজশাহীতে ১৫ কেজি গাঁজা ও ২,০৫৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা ও ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকা এবং ডিঙ্গাডোবা ব্যাংক কলোনিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন (৪২), আকবর আলী (৩২), সাকিব (২৬), কাউসার (২৪) এবং নাসির উদ্দীন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ২ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অন্যদিকে, ডিঙ্গাডোবা ব্যাংক কলোনির একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে আকবর আলী, সাকিব, কাউসার ও নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

২০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন