Latest

Law & Court

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৭ জুন, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রামিসা ধর্ষণ-হত্যার আসামী সোহেল ও স্বপ্না

রবিবার (৭ জুন) সকাল ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই একই ফ্ল্যাটে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত শেষে মাত্র পাঁচ দিনের মাথায়, ২৪ মে পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান ভূঁইয়া আদালতে চার্জশিট দাখিল করেন। ওই দিনই মামলাটি শিশু ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তর করা হয়।

ঈদুল আজহার ছুটির কারণে ১ জুন মামলার চার্জগঠন সম্পন্ন হয় এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে নিহত শিশুর বাবা, মা, বোনসহ ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়।

এরপর ৩ জুন আসামিদের আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণা করেন।

২৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Law & Court নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন