Latest

Country

কলাপাড়ায় তরুণদের জীবাশ্ম জ্বালানি সচেতনতায় শপথ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ৬ জুন, ২০২৬ ১০:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশ সুরক্ষার দাবিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তরুণদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেয় কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ, আমরা কলাপাড়াবাসী, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক, প্রান্তজন এবং ActionAid Bangladesh।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সংগঠক, পরিবেশকর্মী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

শপথ পাঠ করান নেছারউদ্দিন আহমেদ টিপু, যিনি কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য মেজবাহউদ্দিন মাননু, মোসা: দুলালী এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ সহ অনেকে।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন পরিবেশ ও জলবায়ুর জন্য হুমকি তৈরি করছে। তাই সময় এসেছে নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়ার।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তরুণরা একটি ব্যানারে জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে নিজেদের মতামত লিখে স্বাক্ষর করেন এবং পরিবেশবান্ধব ভবিষ্যৎ গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন