Latest

Country

বোনারপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে রিপন মিয়া (৩০) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ধুলদিয়া গ্রামের বাসিন্দা দুদু মিয়ার ছেলে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে প্রথমে তাকে বোনারপাড়া জ্ঞানদা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে গাইবান্ধা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিপন মিয়ার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এদিকে রেলওয়ে পুলিশ জানিয়েছে, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শুরুতে তার পরিচয় নিশ্চিত না হলেও পরে পরিবারের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন