Latest

National

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে আসন্ন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, এর বাস্তবায়ন পরিকল্পনা এবং কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়েও মতবিনিময় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা হবে।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

১৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন