Latest

Country

মহিপুরে গরু ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৭২ হাজার টাকা লুট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

হামলার পর তাকে মৃত ভেবে বাড়ির পুকুরপাড়ে ফেলে রেখে যাওয়ার পাশাপাশি তার কাছে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, আহত সালাউদ্দিন হাওলাদার গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের স্ত্রী মোসা. তহমিনা অভিযোগ করেন, পূর্ব বিরোধের জেরে ইয়াসিন গাজী, তার বাবা আমির গাজী এবং ভাই ইব্রাহিম গাজী এই হামলা চালিয়েছেন। হামলার সময় তার স্বামীর কাছে থাকা ৭২ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল মালেক জানান, ধারালো অস্ত্রের আঘাতে সালাউদ্দিন হাওলাদারের বুকের ভেতরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং ফুসফুসও আক্রান্ত হয়েছে। এছাড়া দুই হাতের বাহুতে গভীর কোপের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, ঘটনাটি নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন