Latest

Economoy

রংপুরে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম ২০ জুন থেকে বাজারে আসছে: ২০০ কোটি টাকার বিক্রির লক্ষ্য

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রংপুরের ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত হাড়িভাঙ্গা আম আগামী ২০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা শুরু হবে। দেশের অন্যতম জনপ্রিয় আঁশবিহীন ও সুস্বাদু এই আম এবারও দেশ-বিদেশে ব্যাপক চাহিদা তৈরি করেছে। কৃষি বিভাগ ও আমচাষিদের প্রত্যাশা, চলতি মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার আম বিক্রি হতে পারে।

চাষিদের দাবি, এবার মৌসুম শুরুর আগেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২৫ কোটি টাকারও বেশি রপ্তানি অর্ডার পাওয়া গেছে। তবে বৈশাখজুড়ে অবিরাম বৃষ্টি ও ঝড়ের কারণে ফলনে কিছুটা ক্ষতির আশঙ্কাও রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রংপুর অঞ্চলে প্রায় ২,৫০০ হেক্টর জমিতে হাড়িভাঙ্গা আমের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ২০০ হেক্টর বেশি। আবহাওয়া প্রতিকূল হলেও উৎপাদন ৩০ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

হাড়িভাঙ্গা আমের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি আঁশবিহীন, অত্যন্ত মিষ্টি এবং স্বাদে অনন্য। রংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুরসহ বিভিন্ন অঞ্চলের লালমাটির জমিতে এই আমের ব্যাপক চাষ হয়। স্থানীয় কৃষকদের মতে, এই আম চাষের মাধ্যমে হাজার হাজার পরিবার স্বাবলম্বী হয়েছে।

তবে ক্ষুদ্র চাষিদের অভিযোগ, সংরক্ষণ ব্যবস্থার অভাবে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। বড় ব্যবসায়ীরা আগাম চুক্তির মাধ্যমে বাগান কিনে নেওয়ায় অনেক সময় কৃষকরা কম দামে আম বিক্রি করতে বাধ্য হন। তারা সরকারি উদ্যোগে হিমাগার ও সংরক্ষণ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন।

অন্যদিকে বড় বাগান মালিকরা জানিয়েছেন, এবার মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি চাহিদা বাড়ছে। ইতোমধ্যে কয়েক কোটি টাকার অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে, যা মৌসুম শেষে আরও বাড়তে পারে।

জেলা প্রশাসন জানিয়েছে, সরাসরি বাগান থেকে আম কেনাবেচা সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা, ব্যাংকিং লেনদেন ও পরিবহন ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, আবহাওয়ার কিছু প্রতিকূলতা থাকলেও হাড়িভাঙ্গা আম এবারও রংপুরের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে।

২৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন