Latest

Country

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের পুরোনো কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শনিবার, ৬ জুন, ২০২৬ ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার প্রাঙ্গণে ৭০ বছর বয়সী একটি ঐতিহ্যবাহী কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে জুমার নামাজের পর মাদরাসা মাঠে গাছটির সামনে সাবেক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা এই পুরোনো কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত ছিল। গাছটি কেটে ফেলার ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানসহ জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ জানায়, গাছটিতে বজ্রপাতের ক্ষতি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে সেটি কেটে ফেলা হয়েছে।

মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন