Latest

Country

মধুখালীতে গাছ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৪:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলায় গাছ থেকে পড়ে রুনা বেগম (২৪) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ দবির হোসেনের কন্যা রুনা বেগম দুই সন্তানের জননী। তিনি বাবার বাড়িতে বেড়াতে এসে বাড়ির আমগাছে আম পাড়তে ওঠেন। এ সময় ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোঃ কবির সরদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। মাথায় মারাত্মক আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন