Latest

Country

ফরিদপুরে জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে জেলা পর্যায়ের জাতীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। তিনি ইমামদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি মূল্যবোধসম্পন্ন ও কল্যাণমুখী সমাজ গঠনে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণের জন্যও ইমামদের প্রতি আহ্বান জানানো হয়।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে ইমামদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী ইমামরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াসিন।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন