Latest

Country

ছয় দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি নোটিশ প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

একইসঙ্গে তারা হাসপাতাল পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

আজ দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে “ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২০২৫-২৬” এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া ইন্টার্ন চিকিৎসকরা মন্ত্রণালয়ের জারি করা নোটিশকে “অযৌক্তিক” এবং “চিকিৎসকদের স্বার্থবিরোধী” বলে দাবি করেন।

চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

বক্তারা বলেন, বর্তমান নোটিশটি চিকিৎসা পেশাজীবীদের জন্য ক্ষতিকর এবং এটি অবিলম্বে প্রত্যাহার করা প্রয়োজন। তারা একইসঙ্গে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

কর্মসূচি শেষে হাসপাতাল পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে শুক্রবার রাত পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন