Latest

Country

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে।
ময়মনসিংহ মেডিকেল

বৃহস্পতিবার (৪ জুন) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার বাসিন্দা। আট মাস বয়সী ওই শিশুকে গত ৩ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৫ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৬ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১৩ শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন শিশু।

ডা. ঝন্টু সরকার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসা ও সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন