Latest

Country

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল বুধবার (৩ জুন) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানার মধ্য কোর্টগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানকালে রুবেল হোসেনদের তিনতলা ভবনের সামনের পাকা রাস্তা থেকে নাসির উদ্দিন বেপারী (৪৫) ও নাজির খান ওরফে নাজির বেপারী (৩৫) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন বেপারীর বাড়ি গণকপাড়া এবং নাজির খানের বাড়ি পূর্ব দেওভোগ এলাকায়। উভয়েই মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন বেপারীর বিরুদ্ধে পূর্বে ৬টি এবং নাজির খানের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন