Latest

Literature

বৃষ্টির স্পর্শ

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টির স্পর্শে,
ফিরুক প্রাণ মৃতপ্রায় নদীতে।
বৃষ্টির জলে,
ডুবে যায় যদি যন্ত্রণার মিছিল—
ক্ষতি কী বলো তাতে?

ভেসে যাক অপূর্ণতার
জমাট বাঁধা পাপের ফসিল,
নতুন জীবন ভাসুক নবনীতা হয়ে
সুখের স্রোতে।

এ-কূল ও-কূল, দু’কূল ছাপিয়ে
উছলে উঠুক সবুজ;
জলে খেলা মাছরাঙা
না হয় মেলুক পাখা,
হোক একটু অবুঝ।

পানকৌড়ির ডাক শুনে
ছুটুক রাখাল-বাঁশি;
জ্যৈষ্ঠ্যের দহন-ক্ষরায়
হারিয়ে গেছে যে কবে
বিশ্বাসের মূল্যবোধের রাশি।

দাবদাহের রুক্ষ আঁচড় মুছে,
ক্ষত-বিক্ষত দেহে জাগাতে প্রাণ,
আমিও না হয়
ফিরব আবার বৃষ্টি হয়ে,
মেঘের আঁচল বেয়ে।

২৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন