Latest

Country

ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিষপান করে যুবকের মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাবার বকাঝকার পর অভিমান করে কীটনাশক (ঘাস মারা বিষ) পান করা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবকের নাম রুবেল ফকির (২০)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বোড়ইপাড়া গ্রামের নুরু ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে ঘুম থেকে দেরিতে ওঠায় বাবা নুরু ফকির ছেলেকে বকাঝকা করেন। এতে অভিমান করে রুবেল ফকির ঘাস মারা বিষ পান করেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে একই দিন দুপুর ১টা ১০ মিনিটে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন