Latest

Country

গোপালগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগের ঝটিকা কর্মসূচির ভিডিও ভাইরাল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাময়িক অবরোধ ও বিক্ষোভের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দোলা পাম্প এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেন। তাদের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতা হিমেল ছিলেন বলে ভিডিওতে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিক্ষোভকারীরা পরে ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে কয়েকটি যানবাহন কিছু সময়ের জন্য আটকে পড়ে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো হতে পারে। তবে নতুন কোনো ঘটনা ঘটে থাকলেও তা খুব অল্প সময়ের মধ্যেই সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা ও ভিডিওটির সময়কাল যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন