Latest

Country

ভাঙ্গুড়ায় নিখোঁজ বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের মরদেহ উদ্ধার

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বাকপ্রতিবন্ধী শিশু জিহাদের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাকপ্রতিবন্ধী শিশু জিহাদ

বুধবার (৩ জুন) সকালে উপজেলার চরভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিহাদ ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের আগবহর গ্রামের জাফর ইকবালের ছেলে। তিনি চাকরির কারণে স্ত্রী ও একমাত্র সন্তান জিহাদকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করতেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার তারা জিহাদের নানার বাড়ি চরভাঙ্গুড়া গ্রামে বেড়াতে যান। ঘটনার দিন রবিবার (৩১ মে) বিকেলে আনুমানিক ৫টার দিকে জিহাদ বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছু সময় পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবার হতাশ হয়ে পড়ে। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গুড়া থানার এসআই অপূর্ব কুমার ঘোষ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন