Latest

Country

কালিহাতীতে অরক্ষিত বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

বুধবার, ৩ জুন, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাঠে পড়ে আছে মরা গরু

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি ভেঙে যাওয়া কাঠের বিদ্যুৎ খুঁটির পরিবর্তে অস্থায়ীভাবে বাঁশের খুঁটি স্থাপন করা হয়েছিল। বুধবার সকালে ওই খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া পাঁচটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়দের দ্রুত সতর্কতার কারণে আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা তাদের আর্থিক ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ ও নিরাপদ অবকাঠামো স্থাপনের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, “ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অন্যদিকে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন ও অস্থায়ী খুঁটি অপসারণ করে নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন