Latest

Country

মানিকগঞ্জে ভাবী ও ভাতিজা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইউসুফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নে ভাবী ও ভাতিজা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ইউসুফ মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ জুন) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে দৌলতপুর উপজেলার বাচামারা ফকিরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুস ছালামের স্ত্রী আমেনা (২৮), যিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, এবং তাদের দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড় ভাই আব্দুস ছালাম এবং ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা-সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি ওই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এরই জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনায় আব্দুস ছালাম গুরুতর আহত হন। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি পুলিশের ওসি মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ঢাকার মিরপুর বেরিবাঁধ এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন