Latest

National

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৩ জুন, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে, যা যুক্তরাষ্ট্রের শ্রমিক ও ব্যবসার জন্য প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ তৈরি করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (USTR) জানায়, তাদের পরিচালিত সেকশন ৩০১ তদন্তে সংশ্লিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়ার পর নতুন শুল্ক আরোপের এই প্রস্তাব আনা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, পাকিস্তান, মালয়েশিয়া, তাইওয়ান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, গুয়াতেমালা ও এল সালভাদরসহ ১৫টি দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। বাকি ৪৫টি দেশের জন্য প্রস্তাবিত শুল্কহার ১২.৫ শতাংশ।

এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি নিয়ন্ত্রণে ব্যর্থতা বৈশ্বিক বাজারে মার্কিন শ্রমিকদের জন্য অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করছে।

বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব চূড়ান্ত হলে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ওপর প্রভাব পড়তে পারে। তবে পোশাক ও বস্ত্র খাতের জন্য একটি বিশেষ সুবিধার প্রস্তাবও রাখা হয়েছে, যার আওতায় নির্দিষ্ট পরিমাণ পণ্য তুলনামূলক কম শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রস্তাবিত শুল্কের আওতা থেকে জ্বালানি, বিরল খনিজ, কিছু ধাতু, গরুর মাংস, কফি, নির্দিষ্ট ফল ও সবজি, ওষুধ, জৈব রাসায়নিক এবং বিমানযন্ত্রাংশকে অব্যাহতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা আইনের অধীনে আরোপিত কিছু শুল্ক বাতিল করে দেয়। এরপর নতুন আইনি কাঠামোর আওতায় শুল্ক নীতি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক নিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে এবং ৭ জুলাই একটি প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন