Latest

Country

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, পাবনা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে দক্ষতা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া উচিত। তারা দাবি করেন, বর্তমান চেয়ারম্যানের নিয়োগ পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

ইকরামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, সাংবাদিক আবু সালেহ মো. আব্দুল্লাহ, ব্যবসায়ী নুরে ইসলাম উজ্জ্বল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, ব্যবসায়ী ওবায়দুর রহমান খান এবং অধ্যাপক রফিকুল ইসলামসহ অন্যান্যরা।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন