Latest

Country

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

সোমবার, ১ জুন, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
“দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবসের র‌্যালি

এ উপলক্ষে সোমবার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে বিশ্ব দুগ্ধ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা ভেটেরিনারি অফিসার ডা. বিনয় কৃষ্ণ মন্ডল, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা. মো. আজহার-উল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু এবং ভেটেরিনারি সার্জন ডা. মো. তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, দুধ একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর খাদ্য, যা মানবদেহের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানের অন্যতম উৎস। নিয়মিত দুধ পান হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

তারা আরও বলেন, দুধে থাকা উচ্চমানের প্রোটিন পেশি গঠন ও শরীরের কোষ মেরামতে সহায়ক। এছাড়া ভিটামিন এ, ডি, বি-২ ও বি-১২ শরীরের স্বাভাবিক কার্যক্রম ও স্নায়ুতন্ত্র সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনসাধারণকে সামর্থ্য অনুযায়ী দৈনন্দিন খাদ্যতালিকায় দুধ অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বক্তারা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন